Friday, April 10, 2026

দু দিন পিছোল, আজও জামিন হল না শাহরুখ-পুত্র আরিয়নের

Date:

Share post:

আজ সোমবার জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান খান (Shahrukh khan son Aryan Khan) । বুধবার ফের তাঁর জামিনের মামলার (Bail Hearing) শুনানি হবে। আজ, সোমবারই তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়ার ছিল। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) (NCB) আধিকারিকরা আরো কিছুটা সময় চেয়েছে আদালতের কাছে। তারপরই বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করে মুম্বই সেশন আদালত।

advt 19

 

 

গত বৃহস্পতিবার মুম্বইয়ের আদালত আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ খানের পারিবারিক আইনজীবী। আরিয়ান অত্যন্ত প্রভাবশালী পরিবারের সন্তান। আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে । তদন্ত প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটতে পারে। আদালতে এই যুক্তি দেখিয়েই আরিয়ানের জামিনের বিরোধিতা করেন বিপক্ষের আইনজীবী অনিল সিংহ। শুক্রবারও নাকচ হয়ে গিয়েছিল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের অন্তর্বর্তী জামিনের আবেদন। তারপর শনি, রবি দু’দিন আদালত বন্ধ ছিল। সোমবার ছেলে ঘরে ফিরতে পারে বলে আশা করেছিলেন শাহরুখ-গৌরী । কিন্তু ফের দুদিনের জন্য পিছিয়ে গেল জামিনের শুনানি ।

Related articles

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...

ভালো ফলে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার! মেদিনীপুরের বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের

ভালো কাজে পুরস্কার মিলবে, কিন্তু খারাপ কাজের জন্য তৈরি থাকতে হবে তিরস্কারের মুখে পড়ার জন্য। বিধানসভা নির্বাচনের মুখে...

আলুর বাম্পার ফলন রাজ্যে! হিমঘরে রেকর্ড মজুত, আশ্বস্ত কৃষি দফতর

চলতি মরসুমে রাজ্যে আলুর রেকর্ড ফলন হয়েছে। কৃষি দফতর সূত্রে খবর, এ বছর উৎপাদনের পরিমাণ প্রায় দেড় কোটি...

হুমায়ুনের ‘ডিল’ ভিডিও! এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব তৃণমূলের

ফেঁসে গিয়ে এখন এআই-এর দোহাই দিয়ে পিঠ বাঁচাতে চাইছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁর এই 'ডিলের' ভিডিও নিয়ে সাফাই...