Sunday, May 17, 2026

সংঘর্ষ ঘিরে উত্তেজনা, কোচবিহারে মৃত্যু দুই তৃণমূল কর্মীর

Date:

Share post:

সংঘর্ষে কোচবিহারে মৃত্যু দুই তৃণমূল (Tmc) কর্মীর। দিনহাটার (Dinhata) গীতালদহের মরাকুঠি এলাকার ঘটনা৷ নিহত দুই তৃণমূল কর্মী মান্নান হক (Mannan Haq) ও মুজাফফর হোসেনের (Mukaffar Hossein) বাড়ি ভোগরাম পয়স্থি গ্রামে৷ সংঘর্ষে আহত হয়েছেন আরও পাঁচ জন। মৃত মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। মুজাফফর হোসেনের গলায় গুলির দাগ আছে বলে পুলিশ সূত্রের খবর।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে এলাকার দুই নেতা মান্নান হোসেন ও দিলদার হোসেনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ আহত জাহাঙ্গীর আলমের ডান হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয়৷ বাকি চারজন ধারালো অস্ত্রের আঘাতে জখম। দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। রবিবার রাতে দিলদার হোসেনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁর সমর্থকরা। তখন ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে মান্নান হোসেনের কর্মীরা হানা দেয় বলে অভিযোগ৷
 কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের৷ রক্তাক্ত অবস্থায় জখমদের দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মান্নান হক ও মুজাফফর হোসেনকে রেফার করা হয় কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিক্যাল কলেজে। সেখানেই দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা চলছে দিনহাটা হাসপাতালে।
আহত জাহিদুল হকের অভিযোগ, কমপক্ষে পনেরোজন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে আচমকা হামলা করে। গোষ্ঠীদ্বন্দ্বর কারণেই এই ঘটনা ঘটেছে বলে মত তৃণমূলের জেলা পরিষদের সদস্য নুর আলম হোসেন।

advt 19

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...