Friday, May 22, 2026

“নবান্ন থেকে পুজো মণ্ডপে দেবী দুর্গা”! ভবানীপুরে এবার থিম “খেলা হবে”

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে “খেলা হবে” স্লোগান দুর্দান্ত জনপ্রিয় ও ভাইরাল হয়েছিল। শাসক তৃণমূলের এই স্লোগান আজও আট থেকে আশি সকলের মুখে মুখে ফেরে। এরপর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে “খেলা হবে” দিবস পালিত হয়।

 

আরও পড়ুন:অবশেষে জেলমুক্তি তেলুগু দীপকের, মাওবাদী নেতার প্রশংসায় জেল সুপার

আর এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও থিম “খেলা হবে”! খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা ভবানীপুরে এমন অভিনব থিমের ভাবনায় প্যান্ডেল তৈরি হয়েছে। ভবানীপুর দুর্গোৎসব সমিতির এবারের থিম ”খেলা হবে”। থিম পোস্টারেও দেখা গেল নীল-সাদা শাড়িতে ব্যান্ডেজ বাধা ভাঙা পা দিয়ে ফুটবলে ‘কিক’ মারার চিত্র। আর তার উপরে লেখা, “এবার ভবানীপুরে মা-এর হাত ধরে খেলা হবে।”

গোটা পুজো মন্ডপটাকেই সাজানো হয়েছে ফুটবল মাঠের আদলে। মূল মণ্ডপে মা দুর্গাকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছেন চার যুবক। তাদের পরণে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জার্সি। ঝাড়বাতি করা হয়েছে ফুটবল দিয়ে। এছাড়াও কিংবদন্তি হকি ও ক্রিকেটাদের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মণ্ডপজুড়ে। অলিম্পিকে সোনাজয়ী জাভলার নীরজ চোপড়ার মূর্তিও রয়েছে। ত্রিপুরায় খেলা হবে স্লোগান তুলে দীপা কর্মকারের মূর্তিও শোভা পাচ্ছে পান্ডেল জুড়ে।

অভিনব ভাবনায় এই মণ্ডপ তৈরি করেছেন শিল্পী বিশ্ব ভারতীর অধ্যাপক সৌমেন ঘোষ। প্রতিমা ও মডেল শিল্পী লাল্টু অধিকারী। পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরী জানালেন, তাঁদের এই প্রতিমা তৈরি হয়েছে নবান্ন সংলগ্ন এলাকায়। অর্থাৎ, ভবানীপুর দুর্গোৎসব সমিতির দেবী দুর্গা নবান্ন থেকে এসেছেন ভবানীপুরে!


advt 19

 

 

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...