Friday, May 15, 2026

সপ্তমীর সকালে মানুষের ঢল নেমেছে মন্ডপে

Date:

Share post:

সকাল থেকেই সপ্তমীতে কলকাতার আকাশ রোদ ঝলমলে ৷ সকাল সকাল প্যান্ডেলে প্যান্ডেলে বেরিয়ে পড়েছেন অনেকেই৷ কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা । যদিও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।বলা যেতে পারে, সপ্তমীর সকালে মানুষের ঢল নেমেছে মন্ডপে।

আরও পড়ুন- বানচাল নাশকতার ছক, রাজধানীতে গ্রেফতার পাক জঙ্গি

যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী , উত্তর আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে, অষ্টমী থেকে বদলাবে বঙ্গের আবহাওয়া। দশমী পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তবে, সপ্তমীর আকাশ পরিষ্কার থাকার কারণে বাড়বে গরমের অনুভূতি।

আবাহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর শুরু থেকেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মঙ্গলবার আকাশ কিছুটা পরিষ্কার দেখতেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন উৎসবমুখর বাঙালি।
আগামী ১৩ তারিখ থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ফলে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

advt 19

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...