Thursday, May 14, 2026

মুখ্যমন্ত্রীর বই, উৎসব সংখ্যা রেকর্ড বিক্রি

Date:

Share post:

স্টল উদ্বোধনের প্রথমদিনই বিক্রিতে রেকর্ড গড়ল জাগোবাংলার উৎসব সংখ্যা। ষষ্ঠীর  বিকেলে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরিষায় ‘জাগোবাংলা’ স্টলের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই এবং মুখপত্র জাগোবাংলার উৎসব সংখ্যা রাখা হয়েছে স্টলে। সোমবার সন্ধের মধ্যেই বই ও পত্রিকা মিলিয়ে ৩০ হাজার টাকার বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন: বাঁশের তৈরি দুর্গাপ্রতিমা

বই কিনতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। তবে স্টলের সামনে কঠোরভাবে মানা হয়েছে করোনা সংক্রান্ত বিধি। এদিন স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, দলীয় পর্যবেক্ষক শামিম আহমেদ, ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরুময় গায়েন প্রমুখ।

advt 19

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...