Sunday, May 31, 2026

শাহর মুখে মোদির প্রশংসা, ‘রসিকতা’ বলে মন্তব্য মার্টিনা নাভ্রাতিলোভার

Date:

Share post:

অমিত শাহর (Amit Shah) মুখে মোদির (Narendra Modi) প্রশংসা শুনে সমালোচনায় ব্যস্ত মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova)। যদিও তিনি মোদি সরকারের কট্টর সমালোচক বলেই পরিচিত। আমেরিকার প্রাক্তন টেনিস তারকা মার্টিনার সাম্প্রতিক টুইটের তির ছুঁড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকেই। সম্প্রতি শাহর একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে মার্টিনা লিখেছেন, ‘এবং আমার পরের রসিকতার জন্য…।’

আরও পড়ুন-এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়েও নাক গলাতে চাইছে RSS! কী বলছেন ভাগবত?

গত রবিবার একটি সাক্ষাৎকারে মোদির ঢালাও প্রশংসা করেন অমিত শাহ। তাঁর মতে, মোদির মতো জননেতা সহজে দেখা যায় না। তিনি একনায়ক নন। তিনি জননেতা। শাহর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো মনোযোগী শ্রোতা কখনই দেখিনি। তিনি সকলের কথাই শোনেন। কোন ব্যক্তি পরামর্শ দিচ্ছেন তা বড় কথা নয় তাঁর কাছে, তিনি পরামর্শের মান অনুযায়ী তাতে গুরুত্ব দেন। তবে শেষ সিদ্ধান্ত তাঁরই হয় কারণ তিনি প্রধানমন্ত্রী।”

আরও পড়ুন-উৎসবের মধ্যেই জঙ্গি অভিযান, উপত্যকা-সহ একাধিক রাজ্যে তল্লাশি এনআইএ-র

আমেরিকার প্রাক্তন টেনিস তারকা টুইটের জবাবে এনসিপি-র সাধারণ সচিব সেলিম সারং বলেছেন, এটা শক্তিশালী টিপ্পনী। এবার ভারতের খ্যাতনামীরা মার্টিনার বিরুদ্ধে ট্যুইট করতে শুরু করবেন।

advt 19

 

Related articles

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...