Tuesday, March 17, 2026

বাজি পোড়ানো থেকে কলা বউ স্নান, সপ্তমীতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রাজ্যবাসী

Date:

Share post:

যখন শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছে রাজ্যবাসী, ঠিক তখনই মর্মান্তিক দুর্ঘটনার খবরে তাল কেটেছে দুর্গাপুজোর। বলা ভালো, সপ্তমীতেই বিষাদের সুর! কলা বউ বা নবপত্রিকা স্নান করাতে গিয়ে হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গায় তলিয়ে গেলেন স্বয়ং পুরোহিত। উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি তাঁকে।
মৃতের নাম সমর চক্রবর্তী।

জানা গিয়েছে, উলুবেড়িয়ার বড়গাছিয়া নবোদয় ক্লাবে এবছর দুর্গাপুজো করছিলেন পুরোহিত সমর চক্রবর্তী।সপ্তমীর ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান করাতে গিয়ে।কীভাবে দুর্ঘটনা ঘটল? গঙ্গায় নবপত্রিকা স্নানের পর রীতিমাফিক যখন ঘট ডোবাতে যান, তখন পা পিছলে যায় পুরোহিতের। প্রায় সঙ্গে সঙ্গে তলিয়ে যান তিনি। সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা কোনওমতে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। সমীর চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি! চিকিৎসককে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এখানেই শেষ নয়। আরও মর্মান্তিক দুর্ঘটনা সপ্তমীতে! বাড়ির বাইরে বাজি পোড়ানো দেখতে গিয়ে প্রাণ গেল এক শিশুর। জানা গিয়েছে, শিশুটির নাম সায়ন সেন। বয়স মাত্র ৫ বছর। বাড়ি, বারাসতের ২৯ নম্বর ওয়ার্ডের বড়পোল এলাকায়। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে দিশেহারা বাবা-মা। সপ্তমীতে বিষাদের সুর উত্তর ২৪ পরগনার বারাসতে।

আরও পড়ুন- দলেরই নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতারি এড়াতে পুজোয় “চুপি চুপি” হাইকোর্টে কৈলাশ

 

advt 19

 

 

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...