Saturday, May 16, 2026

কাকাকে দেখে আবেগঘন কাজল , পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী মুখার্জি পরিবার

Date:

Share post:

বাংলার দুর্গাপুজোর (Durga Puja) রেশ মুম্বইতেও ৷ প্রত্যেক বছরের মতো দুর্গাপুজোর আনন্দে মেতেছেন বলিউডের অভিনেত্রী কাজল (Kajol)৷ মহাসপ্তমীতে বাঙালির ট্রাডিশনাল সাজে দেখা গিয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ স্টারকে ৷ পরনে শাড়ি, আর মুখে সেই চেনা এক গাল হাসি ৷ বলা যেতে পারে রীতিমতো পুজোর ছন্দে গা ভাসিয়েছেন কাজল ৷ সপরিবারে নিষ্ঠাভরে করছেন দেবী দুর্গার আরাধনা ৷
প্রতি বছর কাজলের পরিবারে ধূমধাম করে হয় দুর্গাপুজো ৷ সেই পুজোয় উপস্থিত থাকেন বলিউডের তাণ্ডব তাবড় সেলিব্রিটি ৷ একদিকে চলে পুজো, অন্যদিকে চলে পেট পুরে খাওয়া-দাওয়া ৷

আরও পড়ুন-  কাশ্মীর সমস্যার সমাধান না হলে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে না, বার্তা পাক বিদেশমন্ত্রীর
সকাল সকালই কাজল পৌঁছে গিয়েছিলেন মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয়। পরনে গোলাপী রঙের শড়িতে কার্যত নজর কেড়ে নেন এই বলিউড স্টার। কাজলের সঙ্গে এদিন তাঁর খুড়তুতো বোন সর্বাণীকেও দেখা যায়। সঙ্গে ছিলেন সম্রাট মুখোপাধ্যায়।
একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে কাজল কার্যত চোখের জল মুছছেন কাকা দেব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হতেই। ভাইঝিকে দেখেই কাকাও জড়িয়ে ধরে নেন কাজলকে। এরই সঙ্গে মুখার্জি পরিবারে পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী রয়ে গেল।

advt 19

 

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...