Thursday, May 7, 2026

ফের আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত ৩৩, জখম ৭৪

Date:

Share post:

ফের রক্তাক্ত আফগানিস্তান। আবারও শিয়া মসজিদে(Mosque) জুম্মার নামাজের পরই হল বিস্ফোরণ। এবার ঘটনাস্থল দক্ষিণ আফগান শহর কান্দাহার। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয়েছে ৩৩ জন। গুরুতর জখম ৭৪। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। বিস্ফোরণের ঘটনায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন বিস্ফোরণের বিশদ বিবরণ সংগ্রহ করছে বলে জানিয়েছে তালিবান সরকারের মুখপাত্র। বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কী না, তা জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মোট তিনটি বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি মসজিদের মূল দরজায়। দ্বিতীয়টি, মসজিদের দক্ষিণ দিকের দরজায় এবং তৃতীয়টি মসজিদের ভিতরে।

আরও পড়ুন-নৃশংস! উদ্ধার হল দলিত শ্রমিকের হাত-পা কাটা ঝুলন্ত দেহ

ঘটনার পিছনে IS-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এক সপ্তাহ আগেই আফগানিস্তানের কুন্দুজ শহরেও একটি মসজিদে বিস্ফোরণ হয়। সেই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (Islamic State)।

advt 19

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...