Thursday, June 4, 2026

বিশ্ব ক্ষুধা সূচক: পাকিস্তান-বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত, অবাস্তব বলে ওড়াল কেন্দ্র

Date:

Share post:

বিশ্ব ক্ষুধা সূচকে আরও অবনতি হল ভারতের। প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের থেকেও পিছিয়ে ভারত নেমে এল ১০১ নম্বর স্থানে। প্রসঙ্গত গত বছর অর্থাৎ ২০২০ সালে ভারত ছিল ৯৪ নম্বর স্থানে। যদিও ক্ষুধা সূচকেই গলদ রয়েছে বলে মন্তব্য কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। কেন্দ্রের দাবি, এই তালিকার সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই।

এই তালিকায় পাঁচের কম জিএইচআই স্কোর করে প্রথমসারিতে রয়েছে চিন, ব্রাজিল  ও কুয়েতের মতো ১৮ টি দেশ।

ক্ষুধা ও অপুষ্টির ভিত্তিতে যৌথভাবে এই তালিকা তৈরি করেছে আইরিশ ত্রান সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে। জিএইচআই ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। জিএইচআই রিপোর্টে ভারতের অবস্থাকে উদ্বেগজনক আখ্যা দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই তালিকায় বাংলাদেশ রয়েছে ৭৬ নম্বরে, পাকিস্তান রয়েছে ৯২ নম্বরে, নেপালের স্থান ৭৬, মায়ানমার রয়েছে ৭১ নম্বরে। পাকিস্তান, বাংলাদেশের তালিকার ওপরে স্থান দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র।

আরও পড়ুন- আগামী বছরই সভাপতির দায়িত্বে রাহুল! CWC-র বৈঠকে সোনিয়া-পুত্রের মন্তব্যে ইঙ্গিত

advt 19

 

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...