Saturday, March 14, 2026

বুধবার তৃতীয় প্রস্তুতি ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ গোকুলাম কেরলা এফসি

Date:

Share post:

ভাস্কো এসসি এবং সালগাঁওকার এফসির পর আবারও একটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। বুধবার আইলিগ চ‍্যাম্পিয়ন গোকুলাম কেরলা এফসির ( Gokulam Kerala fc) বিরুদ্ধে তৃতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামবে মানোলো দিয়াজের দল।

দু’সপ্তাহ হয়েছে আইএসএলের (ISL) প্রস্তুতি শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। এরই মাঝে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। সেই দুই ম‍্যাচে জয়ও পেয়েছে দিয়াজের দল। ২১ তারিখ জামশেদপুরের বিরুদ্ধে আইএসএলের অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। তার আগে দলকে গুছিয়ে নিতে মরিয়া লাল-হলুদ কোচ। তাই বেশ কয়েকটি প্রস্তুতি ম‍্যাচ খেলে নিতে চাইছেন তিনি।

নিঃসন্দেহে, ভাস্কো ও সালগাঁওকারের থেকে অনেক শক্তিশালী প্রতিপক্ষ হবে গোকুলাম, যারা কয়েক দিন আগে ডুরান্ড কাপে খেলেছিল।

এরপরেও যা খবর, আইএসএলের দুই-তিনটি দলের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি ছাড়াও সম্ভবত ওড়িশা এফসির সঙ্গে প্রস্তুতি ম‍্যাচ খেলতে পারে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে উন্মোচিত হল কোহলির মোমের মূর্তি

advt 19

 

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...