Friday, June 19, 2026

আরিয়ান-মামলা: শুনানির আগেই উঠতি অভিনেত্রীর সঙ্গে ড্রাগস নিয়ে কথপোকথনের চ্যাট পেশ আদালতে

Date:

Share post:

আজ নজরে আরিয়ান-মামলার শুনানি। শুনানি চলছে মুম্বই সেশন কোর্টে। সূত্রের খবর, জামিনের শুনানির আগে শাহরুখপুত্র আরিয়ানের (Aryan Khan) বিরুদ্ধে একটি মোক্ষম অস্ত্র প্রয়োগ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এক উঠতি অভিনেত্রীর সঙ্গে আরিয়ান খানের  হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন  আদালতে পেশ করেছেন NCB-র আধিকারিকরা।

আরও পড়ুন: ত্রিপুরায় তৃণমূল কর্মীদের বাড়ি-দোকানে তাণ্ডব বিজেপির, ‘চম্বলের রাজত্ব’ তোপ সুবলের

জানা গিয়েছে, কথপোকথনে ওই অভিনেত্রীর সঙ্গে ড্রাগস নিয়ে কথা বলেছেন আরিয়ান। আদালতে তথ্যটি পেশ করেছেন এএসজি অনীল সিং। সূত্রের খবর, ওই অভিনেত্রী ছাড়া আরও কয়েকজন মাদক কারবারির সঙ্গেও যোগাযোগ ছিল শাহরুখ-পুত্রের। তাদের সঙ্গে কথোপকথনের তথ্যও আদালতে পেশ করা হয়েছে বলে খবর সূত্রের।

জেল কর্তৃপক্ষ আরিয়ানের নিরাপত্তা বাড়িয়েছে বলেই জানা গিয়েছে। আরিয়ানের জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারছে না এবং খাবারও খেতে পারছেনা, ফলে জেল কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। এযাবৎকালের অন্যতম হাইপ্রোফাইল মামলার শুনানি হচ্ছে বুধবার মুম্বই সেশন কোর্টে। তাই দেশবাসীর নজর এখন সে দিকেই। দীপাবলীর আগে কি আরিয়ান নিজের বাড়িতে ফিরে যেতে পারবেন নাকি তাঁকে জেলেই থাকতে হবে?

advt 19

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...