Saturday, March 14, 2026

প্রিয়াঙ্কার জেদের কাছে ঝুঁকলো যোগীর প্রশাসন, অবশেষে আগ্রা যাওয়ার অনুমতি

Date:

Share post:

অবশেষে প্রিয়াঙ্কার জেদের কাছে মাথানত করল যোগীর প্রশাসন। পুলিশি হেফাজতে(police custody) উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আগ্রাতে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হল প্রিয়াঙ্কার গান্ধীকে। যদিও যোগীর প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মোট ৫ জন যেতে পারবেন আগ্ৰাতে। বুধবার সন্ধ্যায় পুলিশের অনুমতি মেলার পর লখনউয়ের পুলিশ লাইন থেকে ছেড়ে দেওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকে।

বুধবার দুপুরে পুলিশ হেফাজতের মৃত অরুণ বাল্মিকীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi)। যদিও মাঝপথেই আটক করা হয় তাঁকে। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল প্লাজার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে লখনউয় পুলিশ লাইনে রাখা হয়। প্রিয়াংকার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লালু ও কংগ্রেসের চার্জশিট কমিটির অধ্যক্ষ আচার্য প্রমোদ কৃষ্ণম।

পথে পুলিশের বাধার মুখে পড়ার পর ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস নেত্রী টুইটারে লেখেন, “কীসের থেকে এত ভয় পাচ্ছে উত্তর প্রদেশ সরকার?” পাশাপাশি তিনি আরও লেখেন, “পুলিশি হেফাজতে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে। তার পরিবার ন্যায় বিচার চাইছে। আর তার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। কীসের এত ভয় উত্তর প্রদেশ সরকারের? কেন আমাকে আটকানো হচ্ছে?” যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর কাছে যথাযথ অনুমতিপত্র ছিল না। সেই কারণেই তাঁকে আটকানো হয়েছে। যদিও দুপুরে আটক করার পর এদিন সন্ধ্যায় আগ্রা যাওয়ার অনুমতি দিলো উত্তর প্রদেশ পুলিশ।

advt 19

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...