Monday, March 16, 2026

দুটি শর্ত মানলে বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না 

Date:

Share post:

দুটি শর্ত মানলে বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিমানবন্দরে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখালে তাঁদের বিমানবন্দর থেকেই গন্তব্যে চলে যেতে দেওয়া হবে। বুধবার করোনা সংক্রান্ত নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্র। নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে।

 

শর্ত দুটি হল, প্রথমত বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানযাত্রার অন্তত ১৫ দিন আগে হু অনুমোদিত দু’টি টিকা নিতে হবে। দ্বিতীয় শর্ত, বিমানবন্দরে করোনার আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। যদিও পরবর্তী ১৪ দিন নিজেদের শারীরিক অবস্থার দিকে নজর রাখতে হবে তাঁদের।

তবে সব দেশের যাত্রীরা এই সুবিধা পাবেন না। ১১টি দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেপাল, বেলারুস, লেবানন, আর্মেনিয়া, ইউক্রেন, বেলজিয়াম, হাঙ্গেরি এবং সার্বিয়া। এই দেশগুলি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ থাকবে কারণ ভারতের সঙ্গে একমাত্র এই দেশগুলির টিকা সংক্রান্ত পারষ্পরিক বোঝাপড়া হয়েছে।

আগামী ২৫ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন নিয়ম। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়মই জারি থাকবে।

advt 19

 

 

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...