Tuesday, May 12, 2026

আন্দোলনের জন্য অনির্দিষ্টকাল রাস্তা আটকে রাখা যায় না, কৃষকদের জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

প্রতিবাদের অধিকার রয়েছে কৃষকদের। কিন্তু অনির্দিষ্টকাল রাস্তা আটকে রাখা যায় না। সিঙ্ঘু সীমান্ত খালি করার আবেদন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার এমনটাই জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। আন্দোলনরত কৃষকদের রাস্তা থেকে সরিয়ে আনার আবেদনের প্রেক্ষিতে কৃষক সংগঠনগুলির প্রতিক্রিয়া জানাতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৭ ডিসেম্বর। এর আগে তিন সপ্তাহের মধ্যে কৃষক সংগঠনগুলিকে তাদের প্রতিক্রিয়া জানাতে হবে সুপ্রিম কোর্টকে।

আরও পড়ুন: আরিয়ানকে আর্থার জেলে দেখে আসার পরেই মান্নাত-এ NCB হানা

গত ১৫ অক্টোবর সিঙ্ঘু(Singhu) সীমন্তে কৃষক আন্দোলনের মঞ্চ লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয় রক্তাক্ত এক যুবকের মৃতদেহ। এরপরই দিল্লি সীমানা থেকে কৃষক আন্দোলন সরানোর দাবিতে জনস্বার্থ মামলা করা হয় সুপ্রিম কোর্টে। মামলা করেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা।

উল্লেখ্য, এর আগে অগাস্টেও একটি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ‘রাস্তা আটকে কোনও আন্দোলন করা যাবে না। তাতে সাধারণ মানুষের সমস্যা হবে।’ কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে প্রায় এক বছর ধরে দিল্লির সীমানায় বিক্ষোভ চালাচ্ছেন কৃষকরা।

advt 19

 

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...