Thursday, May 14, 2026

সুখবর! ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর! ৩ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র। একই হারে মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগীরাও।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিলমোহর পড়ে। ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন মহার্ঘ ভাতা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিগত দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। নয়া ঘোষণা অনুযায়ী, আরও ৩ শতাংশ বৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ পৌঁছবে মূল বেতনের ৩১ শতাংশে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের প্রতি বছর ৯,৪৮৮.৭০ কোটি টাকা বাড়তি খরচ হবে।

আরও পড়ুন-ত্রিপুরার জন্য তৃণমূল: বিপ্লব রাজ্যে নয়া কর্মসূচি ঘোষণা ঘাসফুল শিবিরের

কেন্দ্রের এই সিদ্ধান্তে  উপকৃত হবেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুবিধা পাবেন ৬৮ লক্ষ পেনশনভোগীও। করোনা অতিমারির কারণে রাজস্ব সংগ্রহে ঘাটতি হওয়ায় ২০২০ সালে কেন্দ্র সরকারি  কর্মী ও পেনশন প্রাপকদের ডিএ ও ডিআর  বৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রেখেছিল।

advt 19

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...