Friday, May 15, 2026

সাতসকালেই এনসিবি-র দফতরে হাজির শাহরুখ খানের ম্যানেজার ,কেন?

Date:

Share post:

নামি আইনজীবীর হাত ধরেও জামিন মেলেনি শাহরুখ-পুত্র আরিয়ানের। বরং নাম জুড়েছে চাঙ্কি পাণ্ডের কন্যারও। এরইমধ্যে শনিবার সাতসকালে এনসিবি-র দফতরে পৌঁছলেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। এত সকালে হঠাৎ কেন তিনি সেখানে গেলেন, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, শাহরুখ পুত্রের অতীত চিকিৎসার নথি, তাঁর শিক্ষাগত যোগ্যতার নথি যাচাই করার জন্যই পূজাকে তলব করা হয়েছে।এনসিবি সূত্রের খবর, আরিয়ানের ঘনিষ্ঠ কোনও ব্যক্তি তাঁকে মাদক সরবরাবহ করতেন কি না, তারই অনুসন্ধান করছেন গোয়েন্দারা। সেই সূত্রেই পূজাকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।

আরও পড়ুন:জেলে গিয়ে এই প্রথম আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

গত বৃহস্পতিবারই আরিয়ানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ। ১৫ মিনিট সেখানে থাকার পর জেল থেকে বেরিয়ে যান কিং খান। এর কিছুক্ষণের মধ্যেই শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ পৌঁছয় এনসিবি। যদিও তল্লাশি চালানোর জন্য নয়, এনসিবি-র আধিকারিকরা সেদিন কিছু কাগজে সই করাতে ‘মান্নাত’-এ গিয়েছিলেন বলে জানান।

এরপর ফের পুজা দাদলানির এনসিবি-র দফতরে হাজিরা। কোন সূত্র ধরে এগোচ্ছে এনসিবি, তার উত্তর এখনও অধরা। তবে কী বড়সড় কোনও চক্রে ফাঁসতে চলেছে আরিয়ান?
advt 19

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...