Monday, May 18, 2026

লক্ষ্য জনমুখী প্রকল্প তৈরি করা: এবার ‘বিশেষ সচিব’ পদ চালুর পথে নবান্ন

Date:

Share post:

লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী,ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী এমনই একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে রাজ্যের আর্থসামাজিক অবস্থার উন্নতিসাধন ঘটিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আরও নতুন নতুন প্রকল্প চালু করতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য এবার রাজ্য সরকার বিভিন্ন দফতরে ‘বিশেষ সচিব’ পদ চালুর পথে হাঁটছে নবান্ন (Nabanna)। এই ‘বিশেষ সচিব’দের কাজই হবে নতুন নতুন জনমুখী প্রকল্প তৈরি করা।

আরও পড়ুন-শুধু গোসাবা নয় এটা ভারতবর্ষকে বাঁচানোর নির্বাচন: বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্তত ৩০টি দফতরে বিশেষ সচিব নিয়োগ করার কথা ভাবছে। সংশ্লিষ্ট দফতরের সচিবদের অধীনেই কাজ করবেন ওই বিশেষ সচিবরা। এমনটাই ভাবা হয়েছে প্রাথমিকভাবে। এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেবে রাজ্য মন্ত্রিসভা। আগামী মাসে অর্থাৎ নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপিত হতে পারে।

নবান্ন সূত্রে খবর, ওই বিশেষ সচিব পদে যোগ দেওয়ার জন্য পেশাদাররা যাতে আগ্রহ দেখান, তার জন্য তাঁদের বেতনের অঙ্ক নিয়ে রাজ্য সরকারের শীর্ষ স্তরে বৈঠক চলছে। এ বিষয়টি মন্ত্রিসভার বৈঠকেও আলোচিত হতে পারে। তবে কবে এই নিয়োগ শুরু হবে তা এখনও জানা যায়নি।

advt 19

 

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...