Friday, June 26, 2026

ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দলকে বিশেষ বার্তা ইমরান খানের, জানালেন বাবর আজম

Date:

Share post:

রবিবার ভারতের ( India) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T-20 world cup) অভিযান শুরু করবে পাকিস্তান ( Pakistan)। ভারতের বিরুদ্ধে নামার আগে সর্তক পাকিস্তান অধিনায়ক বাবর আজম ( Babar Azam)। যার জন‍্য ম‍্যাচের আগের দিন নেটে ঘাম ঝরিয়ে অনুশীলন পাকিস্তানের। তবে শুধু অনুশীলনই নয়, পেপ টকের মাধ্যমেও নিজেদের উজ্জীবিত রাখছে পাকিস্তান। আর এই পেপটক দিয়েছেন স্বয়ং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বাবর। তিনি বলেন ১৯৯২ সালে কিভাবে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছিল, সে কথাই বর্তমান দলের সাথে শেয়ার করেছেন ইমরান খান।

এদিন সাংবাদিক সম্মেলনে বাবর বলেন,” এখানে আসার আগে আমাদের সঙ্গে বিশেষ বৈঠক হয়েছে ইমরান খানের। সেখানে উনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কি ওনার মানসিকতা ছিল ১৯৯২ সালের বিশ্বকাপে সেকথা শেয়ার করেছেন উনি।”

শুধু ইমরান খান না, রামিজ রাজাও পাকিস্তান দলকে বিশেষ বার্তা দেন বলে জানান বাবর। এই নিয়ে বাবর বলেন,” পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বলেছেন যতটা সম্ভব শান্ত থাকতে। এতে ভালো হবে। বাইরের জিনিস বাইরে থাকুক ম‍্যাচের ভিতরে না আসে। এই ম‍্যাচে নিজেদের উপর ভরসা রাখতে। এবং নিজেদের ১০০% দিতে। ”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে চাপমুক্ত থেকে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চান বিরাট কোহলিরা

advt 19

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...