Friday, June 26, 2026

বাড়ছে সংক্রমণ, করোনা রুখতে রাজ্যে কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দুর্গোৎসবের পর কলকাতায় ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে রাজ্যের একাধিক জেলাতেও বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রন্ত হয়েছেন ৪৪৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩১৯। অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল একশোরও বেশি। যা চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞ থেকে চিকিৎসকদের। এই অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে নবান্নে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

শনিবার করোনা (Covid 19) নিয়ে রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একাধিক নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব। সেই নির্দেশিকাগুলি হল, প্রয়োজন অনুযায়ী আবার কনটেইনমেন্ট জোন (Containment Zone) তৈরি করতে হবে। ইতিমধ্যেই কলকাতায় একটি কনটেইনমেন্ট জোন ও দুটি সেফ হোম চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও, রাত্রিকালীন বিধিনিষেধ (Night Curfew) কঠোরভাবে পালন করার পাশাপাশি মাস্কের (Musk) ব্যবহার আবশ্যিক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এছাড়াও টিকাকরণের (Vaccination) ওপর আরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি।

স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিনের পরিসংখ্যান বলছে, কলকাতা, মালদা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও দার্জিলিং জেলায় করোনা সংক্রমণের হার বেশি। তাই এইসব জেলার জেলাশাসকদের আরও বেশি করে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি ৩টে ‘T’ অর্থাৎ টেস্টিং (Testing), ট্র্যাকিং (Tracking)ও ট্রিটমেন্টের (Treatment) দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- কংগ্রেস দিয়ে হবে না, বিজেপিকে দেশছাড়া করবে তৃণমূল, দাবি অভিষেকের

advt 19

 

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...