Saturday, May 2, 2026

ফের নামবদলের রাজনীতি যোগীর, ফৈজাবাদ স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট

Date:

Share post:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসার পর একের পর এক জায়গায় নাম বদল করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই ধারা এখনো অব্যাহত। এবার উত্তরপ্রদেশের নামবদলের তালিকায় যোগ হতে চলেছে ফৈজাবাদ স্টেশন। শনিবার যোগী আদিত্যনাথের অফিস থেকে টুইট করে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

মুখ্যমন্ত্রী দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে ফৈজাবাদ স্টেশনের নাম বদল করে রাখা হবে অযোধ্যা ক্যান্টনমেন্ট। ইতিমধ্যেই সে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালেই ফৈজাবাদের নাম বদলে দিয়েছিল যোগী সরকার। যোগীর ছোঁয়ায় ফৈজাবাদ হয়ে গিয়েছিল অযোধ্যা। এবার উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ফৈজাবাদ স্টেশনের নাম বদলে অযোধ্যা ক্যান্টনমেন্ট করার সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথের সরকার। অবশ্য উত্তরপ্রদেশে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে এলাহাবাদ ও মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ এবং দীনদয়াল উপাধ্যায় জংশন রাখা হয়েছে।

advt 19

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...