Saturday, May 23, 2026

প্রথমে ব‍্যাট করতে নেমে ভারতের রান সংখ‍্যা ১৫১, অর্ধশতরান বিরাটের

Date:

Share post:

শুরু টি-২০ বিশ্বকাপের ( T-20 World cup)রবিবারের মহারণ। টি-২০ বিশ্বকাপে এদিন ভারতের (India) মুখোমুখি পাকিস্তান ( Pakistan)। ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫১ রান করে ভারত। ভারতের হয়ে অর্ধশতরান অধিনায়ক বিরাট কোহলির ( virat kohli)। শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ম‍্যাচে এদিন ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। শুন‍্য রানে আউট হন ওপেনার রোহিত শর্মা ( Rohit Sharma)। এর ঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে উইকেট হারান কে এল রাহুল ( Kl Rahul) । ৩ রান করেন তিনি। এরপর ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সঙ্গত দিতে থাকেন সূর্যকমার যাদব। তবে শেষমেষ ১১ রানে আউট হন সূর্যকুমার। এরপর ভারতকে ভরসা দেন ঋষভ পন্থ। তবে ৩৯ রানে আউট হন তিনি। এরপর মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। ১৩ রান করেন তিনি। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫৭ রান। হার্দিক পান্ডিয়া করেন ১১ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট শাহিন আফ্রিদির। ২ উইকেট হাসান আলির। একটি করে উইকেট শাহবাদ খান এবং হারিস রৌফ।

আরও পড়ুন:৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের তিন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় নীলাব্জার

advt 19

 

 

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...