Saturday, June 13, 2026

কালীপুজোর আগে শহর থেকে উদ্ধার ৬০০ কেজি নিষিদ্ধ বাজি

Date:

Share post:

কালীপুজোর আগে শহর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। শনিবার গাড়ি করে বাজিগুলি দক্ষিণ ২৪ পরগনা থেকে কলকাতায় আসছিল। গাড়িতে প্রায় ৬০০ কেজির মতো নিষিদ্ধ বাজি ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম শেখ কাইফ। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আসছে শহরে, এই খবর পেয়ে অভিযানে নেমে স্ট্যান্ড রোড থেকে ওই গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কারা এই বাজি তৈরি করল, আর কেনই বা কলকাতায় পাঠানো হচ্ছিল, কাদের কাছে পাঠানো হচ্ছিল, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। আইন ভেঙে নিষিদ্ধ বাজি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে ওই ধৃত যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন- ফের নামবদলের রাজনীতি যোগীর, ফৈজাবাদ স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট

advt 19

 

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...