Saturday, June 13, 2026

এসএসকেএম-কে ’চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা করল রাজ্য

Date:

Share post:

কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতাল তথা মেডিক্যাল কলেজকে ‘সেন্টার অফ এক্সেল্যান্স’ (Center of Excellence) বা ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসাবে ঘোষণা করল রাজ্য সরকার। সামগ্রিকভাবে রাজ্যের মধ্যে একমাত্র হাসপাতাল হিসাবে এসএসকেএম হাসপাতালকেই এমন বিশেষ মর্যাদা দেওয়া হল বলে জানা গেছে। এই স্বীকৃতির ফলে চিকিৎসার যে কোনও শাখার কোনও বিষয়ে মৌলিক গবেষণার সুযোগ ও পরিকাঠামো নির্মাণে অনেক বাড়তি সুযোগ পাওয়া যাবে বলে চিকিৎসা জগতের ধারণা। বিভিন্ন বিষয়ের সরকারি আনুকূল্য পাওয়ার পথও প্রশস্ত হবে।

বর্তমানে এসএসকেএম হাসপাতালে মোট ৩৮টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে আউটডোর চিকিৎসা এবং ইনডোর পরিষেবার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আটটি অ্যানেক্স বিভাগ চলছে। যেগুলিতে পৃথকভাবে গবেষণা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মাসখানেক আগেই এসএসকেএম হাসপাতালের সঙ্গে যৌথভাবে ক্যানসার চিকিৎসার চুক্তি করেছে টাটা মেমোরিয়াল। সেই কাজ ইতিমধ্যে অনেকটাই এগিয়েছে। এছাড়াও রাজ্যের একমাত্র পেরিনেটলজি বা শিশুর জন্মের পর থেকে ছ’বছর পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা গড়ে উঠবে। সেই কাজও চলছে। ইতিমধ্যে পেরিনেটলজির আউটডোর চালু হয়েছে। আধুনিক চিকিৎসা ও গবেষণার এমন সম্ভাবনাকে অগ্রাধিকার দিয়েই রাজ্য স্বাস্থ্য দফতর এই সরকারি হাসপাতালকেই ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা করল। এসএসকেএমের সাফল্যে উচ্ছ্বসিত এখানকার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন- কালীপুজোর আগে শহর থেকে উদ্ধার ৬০০ কেজি নিষিদ্ধ বাজি

advt 19

 

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...