Sunday, June 21, 2026

বিজেপি-ভাইরাসের ভ্যাকসিন মমতা: দিনহাটায় ডবল ডোজের দিন ঘোষণা অভিষেকের

Date:

Share post:

করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাকসিন। আর বিজেপি নামক ভাইরাসের ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়- কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর প্রচার সভা থেকে মন্তব্য তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Bandyopadhyay)। মন্ত্রী হওয়ার বাসনায় দিনহাটায় ইস্তফা দিয়েছেন বিজয়ী বিজেপি (BJP) প্রার্থী। ৩০ তারিখ সেখানে উপনির্বাচন। সোমবার, তৃণমূল প্রার্থী উদয়ন গুহর (Udayan Guha) সমর্থনে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “শুধু বাংলা নয়, দেশকে পথ দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)”।

আরও পড়ুন- পুরীর মন্দিরে চালু হল সনাতনি পোশাকবিধি

অভিষেক বলেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে যেমন ভ্যাকসিন (Vaccine) কোভিশিল্ড, তেমন বিজেপি নামক ভাইরাসের ভ্যাকসিন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার একটা ডোজ হবে ৩০ অক্টোবর। আরেকটা ডোজ ২০২৪-এ।”

পাশাপাশি তিনি বলেন, শুধু বাংলা নয়, এবার বাংলার বাইরেও জোড়াফুলের ফুটবে। আগামী তিনমাসের মধ্যে গোয়াতে জোড়াফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হবে।

অভিষেকের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখেন না। “রাজনৈতিক দল যার যার; জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মা-মাটি-মানুষের সরকার সবার”

প্রচার সভা থেকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। বাংলাদেশের মৃত্যুর ঘটনা নিয়ে এই রাজ্যে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। পাশাপাশি, মোদি সরকারকেও নিশানা করেন তৃণমূল সাংসদ।

অভিষেক বলেন, “বাংলা যেমন নিজের মেয়েকে চায়, দিনহাটাও নিজের ছেলেকেই চায়। আপনারা মাথা উঁচু করে নিজের ভোট নিজে দিন। আর উদয়ন গুহ আগামী পাঁচ বছর  মাথা নীচু করে আপনাদের জন্য কাজ করবেন”। ৩০ তারিখ তিন নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে কোচবিহার থেকে ভোকাট্টা করার বার্তা দেন অভিষেক।

advt 19

 

 

 

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...