Monday, May 11, 2026

‘দেশ থেকে বিজেপিকে হটাতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে তৃণমূল কংগ্রেস’: সায়নী

Date:

Share post:

‘‘বিজেপিকে হটাতে এখন দেশজুড়ে খেলা হবে। আর  প্রত্যেক খেলায় জয়ী হবে তৃণমূল কংগ্রেস। মানুষ সঙ্গে আছেন।’’ শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর প্রচারে গিয়ে একথা বলেই জনসভায় ঝড় তুললেন  তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।  ভরা জনসভায় দাঁড়িয়ে বাংলার উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার বাংলার উন্নয়নকে ভারতের প্রতিটি রাজ্যে তুলে ধরছেন। বিজেপিকে ছুঁড়ে ফেলার তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।’’ এদিন তিনি আরও বলেন, “বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা তৃণমূলকে ভয় পাচ্ছেন। খেলা করতে মাঠে নামছে না বিজেপি নেতৃত্ব। অথচ আমরা বলছি খেলা হবে ।খেলায় জিতবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় রয়েছে তাই উপনির্বাচনে জিতবে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।”

আরও পড়ুন:আজ আসছেন না অনন্যা, পিছিয়ে গেল জিজ্ঞাসাবাদের দিন

রবিবার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দাঁড়িয়ে বিজেপিকে একহাত নেন সায়নী। তিনি বলেন, ‘‘মানুষকে ভাঙিয়ে দলে টানার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। সাধারণ মানুষ যাঁকে ভরসা করে জিতিয়েছিলেন তিনি বিশ্বাঘাতকতা করেছেন। জগন্নাথ সরকার বিধায়ক পদ ছেড়ে সাংসদ হয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তাই ধাপ্পাবাজ, ধান্দাবাজ বিজেপিকে নির্বাচনে ভোট না দেওয়ার কথা আজ গ্রাম থেকে শহরে ধ্বনিত হচ্ছে।’’
advt 19

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...