Monday, June 22, 2026

বিরাটবাহিনীর লজ্জার হারে রীতিমতো হতাশ গাভাসকর

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের শুরুতেই এমন মুখ থুবড়ে পরবে কোহলিরা ভাবতে পারেননি সুনীল গাভাসকর। পাকিস্তানের কাছে বিরাটবাহিনীরGavaskar desperately disappointed shame virat team লজ্জার হারে রীতিমতো হতাশ কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান। সানি স্পষ্ট জানিয়েছেন, ‘‘এটা শুধু হার নয়, হাতুড়ির আঘাত। পর্যুদস্ত ভারত।’’ তবে তিনি আশাবাদী বিশ্বকাপে ভারতীয় দল এরপর ঘুরে দাঁড়াবে।
রবিবার রাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া। বিরাটদের লজ্জার হারকে হজম করতে কষ্ট হচ্ছে গাভাসকরের। তবু মেগা টুর্নামেন্টে ভারতীয়রা দারুণভাবে ফিরে আসবে বলেই মনে করছেন সানি। তিনি বলেছেন, ‘‘এই ভারতীয় দল এর থেকেও কঠিন পরিস্থিতি থেকে কামব্যাক করেছে। এবারও আশা করি ওরা টুর্নামেন্টে ফিরে আসবে। ৩১ তারিখ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান ম্যাচ ভুলে দ্রুত নিজেদের জায়গায় ফিরতে হবে। এই ম্যাচে কী হয়েছে, তা ভুলে পরের ম্যাচগুলিতে ফোকাস রাখতে হবে। এটাই এখন খুব গুরুত্বপূর্ণ।’’

advt 19

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...