Friday, May 15, 2026

‘আশ্রম’-এর সেটে বজরং দলের হামলা, সমর্থন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

Date:

Share post:

আবার বিজেপি আশ্রিত বজরং দলের তাণ্ডব। ওয়েব সিরিজের সেটে ভাংচুর। ববি দেওল অভিনীত ‘আশ্রম’এর সেটে তাণ্ডব চালালো বজরং দলের সদস্যরা। ববি দেওল (Boby Deol) অভিনীত ‘আশ্রম’- (Ashram) ট্রেলার মুক্তির পর থেকেই এই ওয়েব সিরিজ নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে ওয়েব সিরিজের পরিচালক প্রকাশ ঝা’এর(Prakash Jha) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল হিন্দু সংগঠন করণি সেনা। এবার আপত্তি তুলল বজরং দল (Bajrang Dal)। মধ্যপ্রদেশের (Madhyapradesh) ভোপালে ওয়েব সিরিজের সেটে গিয়ে রীতিমত তাণ্ডব চালাল ওই হিন্দুত্ববাদী দল। আর এই হামলাকে সমর্থন জানালেন মধ্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র(HM Narottam Mishra)।

নরোত্তম মিশ্র বলেন, রাজ্য সরকার নির্দেশিকা অনুসারে আপত্তিকর এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে এমন কোনও দৃশ্যের শুটিংয়ের জন্য চলচ্চিত্র নির্মাতাকে আগে থেকে অনুমতি নিতে হবে। নির্দেশককে জেলা প্রশাসনের কাছ থেকে বিশেষ দৃশ্যের অনুমতি নিতে হবে।

আরও পড়ুন: পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সুবল-কুণালের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ মিছিল

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিজিপির সঙ্গে কথা বলেছি। এখন তারা দু’জন মহিলাকে করবা চৌথ উদযাপন করতে দেখাচ্ছে এবং আগামীকাল তারা একটি বিজ্ঞাপন নিয়ে আসবে যেখানে দু’জন পুরুষ বিয়ে করছেন। আমরা কাউকে এই ধরনের আপত্তিকর কন্টেন্ট দেখানোর অনুমতি দিতে পারি না।’

মুখে কালি, মারধর, ভাঙচুরকে সঙ্গী করেই শুরু হল ‘আশ্রম’-এর তৃতীয় সিজন। মধ্যপ্রদেশে ওয়েব সিরিজের সেটে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন বজরং দলের কর্মীরা। পরিচালক প্রকাশ ঝা-র নতুন ওয়েব সিরিজের নাম, বিষয়বস্তু নিয়ে ক্ষুব্ধ বজরং দল। অভিযোগ, ‘‘পরিচালক ওয়েব সিরিজের নাম রেখেছেন ‘আশ্রম’। যা ভারতের এক ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতি। কোনও একটি আশ্রমে ঘটা অপরাধের জন্য পরিচালক দেশের সব আশ্রমের দুর্নাম করতে পারেন না। ওয়েব সিরিজের ওই নাম রেখে আশ্রম সংস্কৃতির অবমাননা করেছেন ঝা।’’

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...