Saturday, June 6, 2026

লখিমপুর খেরি মামলায় সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

লখিমপুর(Lakhimpur) খেরি(Kheri) মামলায় সাক্ষীদের  নিরাপত্তা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। পাশাপাশি কম সংখ্যক সাক্ষী নিয়ে প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। এদিন মামলার শুনানিতে মাত্র ২৩ জনকে প্রত্যক্ষদর্শী হিসাবে পেশ করায় প্রশ্ন তোলে আদালত।

লখিমপুর খেরি কাণ্ড নিয়ে মামলা শুরুর পর থেকেই সুপ্রিম কোর্টের ভৎসর্নার মুখে পড়ছে উত্তর প্রদেশ পুলিশ (uttar pradesh Police) ও প্রশাসন। এ দিন মামলার শুরুতেই প্রধান বিচারপতি এনভি রমনা(NV Ramana)-র বেঞ্চ প্রশ্ন তোলে, এত কম সংখ্যক মানুষকে কেন সাক্ষী হিসাবে পেশ করা হয়েছে?  জবাবে সে রাজ্যের সরকার পক্ষের আইনজীবী হরিশ সালভে বলেন, “৬৮ জন সাক্ষীর মধ্যে ৩০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে এবং ২৩ জন প্রত্যক্ষদর্শী হিসাবে দাবি করেছেন।” এরপর বিচারকরা আরও বলেন,”যেখানে শতাধিক কৃষক একটি সমাবেশে রয়েছেন এবং মাত্র ২৩ জন সেখানে ঘটনার প্রত্যক্ষদর্শী?” সালভে বলেন, “যাঁরা সেদিন ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন এবং গাড়িতে থাকা যাত্রীদের দেখেছিলেন তাঁদেরই বয়ান নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: ফের হামলা তৃণমূলের সভায়, কুণালদের আটকে দিল পুলিশ

উল্লেখ্য, কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেই সময়ে লখিমপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র(Ajay Mishra)। তাঁর ছেলের বিরুদ্ধে কৃষকদের সমাবেশের উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। শেষমেশ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে পুলিশ গ্রেফতার করে।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...