Wednesday, June 24, 2026

দুর্নীতির অভিযোগে গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল

Date:

Share post:

দুর্নীতির অভিযোগে বিজেপি-শাসিত গোয়া সরকারের বিরুদ্ধে উচ্চ-পর্যায়ের তদন্ত দাবি করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এবার চাপ বাড়িয়ে আরও একধাপ এগোল তৃণমূল নেতারা।  মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের পদত্যাগ চেয়ে মঙ্গলবার রাজ্যের রাজ্যপাল শ্রীধরণ পিল্লাইয়ের সঙ্গে দেখা করেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা।  দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী সবন্তকে বরখাস্তের দাবি জানিয়ে তাঁকে স্মারকলিপি তুলে দেন লুইজিনহো, সৌগত রায় ও অন্যান্যরা।

আরও পড়ুন:গোয়ায় এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে বিজেপির প্রাক্তন শরিক জিএফপি, ঝুঁকে এমজিপি

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন সে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। এমনকি তিনি এও বলেন, দুর্নীতির কথা প্রকাশ্যে আনতেই তাঁকে গোয়া-ছাড়া করা হয়েছে।এই কথা প্রকাশ্যে আসতেই সত্যপালের অভিযোগকে খতিয়ে দেখার আশ্বা দিয়েছে তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী গোয়া সফরে যাওয়ার আগে মঙ্গলবার সকালে গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পানাজির রাজভবনে পৌঁছে যান দলের সর্বভারতীয় সহ-সভাপতি লুইজিনহো ফেলেইরা, ,সাংসদ সৌগত রায়েরা।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...