Saturday, March 14, 2026

উপনির্বাচনে ৪-০ ফলাফলে জিতবে তৃণমূল, গ্যারান্টি দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

যেটাই বলছেন, সেটাই মিলে যাচ্ছে। পুজোর আগে ভবানীপুর উপনির্বাচনের ফলাফল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। নিজের দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়ে ছিলেন, ভবানীপুরে ৫০ হাজারের বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই হয়েছে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার আসনে (দিনহাটা, শান্তিপুর, খড়দহ, গোসাবা) ফের উপনির্বাচন (By Poll)। এবারও বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banarjee) জোর গলায় জানিয়ে দিলেন, ৪-০ ফলাফলে জিতবে তৃণমূল (TMC)। রীতিমতো গ্যারান্টি দিয়ে এমনটাই দাবি করলেন জয়।

এখনও যদি অতীত থেকে শিক্ষা নিয়ে বঙ্গের বিজেপি নেতারা নিজেদের শুধরাতে না পারে, তাহলে আগামিদিন এ রাজ্যে গেরুয়া শিবিরের জন্য আরও বড়সড় বিপর্যয় অপেক্ষা করছে বলেই মনে করেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। নীচুতলার কর্মীদের মনে ক্ষোভ আর আবেগকে গুরুত্ব না দিলে খেসারত দিতে হবে বলেও মনে করেন জয়।

বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনে কর্মীদের মধ্যে যে মারপিটের ঘটনা ঘটেছে তা সত্যি লজ্জাজনক। কাটোয়ার দাঁইহাটে বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতির ঘটনার প্রসঙ্গ টেনে এনে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, নীচুতলার কর্মীদের মনে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে মান্যতা দিয়ে না এগোলে আবারও এই একই ঘটনা ঘটবে।

এরপরই তিনি উপনির্বাচন নিয়ে সদর্পে ঘোষণা করেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি আবারও হারবে বিজেপি। তৃণমূলের পক্ষে ৪-০ হবে। নির্বাচনের নির্দিষ্ট দিনের আগেই জানিয়ে দেব কোথায়, কত ভোটে হারবে।”

জয় বন্দ্যোপাধ্যায়ের আরও বলেন, “বিজেপিতে কিছু রাজ্য নেতা লোভী হয়ে গিয়েছেন। আর কিছু নেতা আছেন যারা বিভিন্ন জেলাতে নিজেদের চর ঢুকিয়ে রেখেছেন, যারা দলের অভ্যন্তরের সব খবর তাদের দেন। এই সব নেতারাই রাজ্য সরকারের হয়ে কাজ করে দলটাকে ডুবিয়ে দিচ্ছেন।’’

আরও পড়ুন:কেন্দ্রের কড়া সমালোচনা করে পেগাসাসকাণ্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...