Thursday, May 14, 2026

৬ মাসের মধ্যে আমেরিকায় হামলা চালাবে ইসলামিক স্টেট! দাবি পেন্টাগনের

Date:

Share post:

৬ মাসের মধ্যে আমেরিকায় (America) হামলা চালাতে পারে ইসলামিক স্টেট(IS)। দাবি পেন্টাগনের(Pentagon)। ইতিমধ্যেই আইএস একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে তালিবান(Taliban) শাসিত আফগানিস্তানে (Afghanistan)। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী এবার আইএস জঙ্গি সংগঠনটি ৬ মাসের মধ্যে আমেরিকায় হামলা চালাতে পারে।

মার্কিন কংগ্রেসে পেন্টাগনের শীর্ষ আধিকারিক কলিন কোহল (Colin Kahl) বলেন, বিপদ এখনও রয়েছে। ২০ বছরের যুদ্ধ শেষে এখনও আমেরিকার নিরাপত্তার জন্য আফগানিস্তান (Afghanistan) চিন্তার বিষয়। যদিও সেক্ষেত্রে তালিবান (Taliban) থেকেও IS জঙ্গি সংগঠনটি বেশি ভাবাচ্ছে আমেরিকাকে। বর্তমানে তালিবান সরকারের বিরুদ্ধেও লড়াই শুরু করেছে আইএস। বারবার সংখ্যালঘুদের উপর হামলা করেছে ওই জঙ্গি সংগঠন। জালালাবাদে এক তালিবান সেনারও শিরচ্ছেদ করেছে IS। ইতিমধ্যেই তালিবান সরকারের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইসলামিক স্টেটকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের জয়ে কাশ্মীরি তরুণীদের উল্লাস, অভিযোগ দায়ের হতে পাল্টা হুমকি জঙ্গিদের

কোহল আরও বলেন, এখনও পরিষ্কার নয় যে নিজ শক্তিতে তালিবান ইসলামিক স্টেটকে খতম করতে সক্ষম কিনা। মার্কিন বাহিনী একসঙ্গে তালিবান, ইসলামিক স্টেট এবং আল-কায়েদার সঙ্গে লড়াই করেছিল। কলিন কোহল মনে করছেন, আফগানিস্তানে কয়েক হাজার সৈন্য তৈরি করেছে IS।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...