Wednesday, June 3, 2026

মার্চে মাধ্যমিক, এপ্রিলে উচ্চমাধ্যমিক! নবান্নর গ্রিন সিগন্যালের অপেক্ষায় পর্ষদ-সংসদ

Date:

Share post:

প্রায় ২০ মাস পর খুলতে চলছে স্কুল।১৬ নভেম্বর থেকে স্কুল খোলার কথা জানিয়েছে নবান্ন(Nabanna)। আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে স্কুলে। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের ব্যবস্থাই চালু থাকবে বলে সরকারি সূত্রের খবর। করোনার(Coronavirus) বাড়বাড়ন্তের জেরে ২০২১-এ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে ২০২২-সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে নবান্নের সবুজ সঙ্কেতের অপেক্ষায় পর্ষদ ও সংসদ। মার্চের শুরুতে মাধ্যমিক ও এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক করাতে চাইছে তারা।

মার্চে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চমাধ্যমিক এই নিয়েই সম্ভাব্য রুটিন নবান্নে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নবান্নের তরফে ‘গ্রিন সিগন্যাল’ পেলেই কালীপুজোর আগেই নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

আরও পড়ুন-আলাপনকে খুনের হমকির তদন্তে হেয়ার স্ট্রিট থানা, বেপাত্তা প্রেরক গৌরহরি

২০২১-এ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। নবম ও একাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ণ ও আভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষায় ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে। তবে  ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক করাতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ। তবে টেস্ট পরীক্ষা হবে কিনা তা এখনও জানা যায়নি।

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...