Wednesday, May 13, 2026

উপনির্বাচনের আগে হঠাৎ কেন BSF ক্যাম্পে দিলীপ-সুকান্ত! মারাত্মক অভিযোগ আনলো তৃণমূল

Date:

Share post:

সীমান্তবর্তী এলাকায় বিএসএফ (BSF)-এর ব্যাপ্তি নিয়ে উত্তাল রাজ্য। তার মাঝেই বিএসএফ ক্যাম্পে গিয়ে হাজির রাজ্য বিজেপির প্রাক্তন ও বর্তমান সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। দিনহাটা উপনির্বাচনের প্রচারে এসে BSF ক্যাম্পে গিয়ে ডিআইজি-র সঙ্গে বৈঠক করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।

উপনির্বাচন উপলক্ষে দিনহাটায় আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে। সেখানে কীভাবে রাজনৈতিক ব্যক্তিরা বিএসএফ ক্যাম্পে গিয়ে ডিজির সঙ্গে বৈঠক করতে পারেন, তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

কোচবিহারের কাঁকড়িবাড়িতে বিএসএফ ক্যাম্পে দিলীপ, সুকান্তদের বৈঠক করতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। উপনির্বাচনকে প্রভাবিত করতেই বিশেষ অভিসন্ধি নিয়েই বিএসএফ ক্যাম্পে গিয়েছেন বিজেপি নেতারা। এ নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন- বিজেপি ছাড়লেন বাবু মাস্টার, ক্ষমা চাইলেন মমতা-অভিষেকের কাছে

 

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...