Sunday, May 3, 2026

ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ২০৬ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৬১,১৪৩.৩৩ (⬇️ -০.৩৪%)

🔹নিফটি ১৮,২১০.৯৫ (⬇️ -০.৩১%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। নয়া রেকর্ড গড়ার পর লাগাতার ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। বুধবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ২০৬ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:বৃহস্পতিবার গোয়া সফরে মমতা, তৃণমূল নেতা-কর্মীদের উৎসাহ তুঙ্গে

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -২০৬.৯৩ পয়েন্ট বা -০.৩৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৬১,১৪৩.৩৩। এনএসই নিফটি (NSE Nifty) -৫৭.৪৫ পয়েন্ট বা -০.৩১ শতাংশ নেমে হয়েছে ১৮,২১০.৯৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...