Thursday, May 21, 2026

লক্ষ্য পূরণ হয়নি, তাই এবার ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র

Date:

Share post:

পরিকল্পনা ছিল । সেই মত ব্যাপকহারে প্রচারও করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যেই দেশের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিনের দুটি ডোজ দিয়ে দেওয়া হবে । কিন্তু বাস্তব চিত্র বিপরীত। বহু নাগরিকের এখনো পর্যন্ত ভ্যাকসিনের একটা ডোজও হয়নি। এখনও দেশের প্রায় ২০-২২ কোটি মানুষ কোভিড টিকার প্রথম ডোজ পাননি। তাই সিদ্ধান্ত বদল করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আপাতত নভেম্বরের মধ্যে প্রথম ডোজ টিকাকরণ শেষ করতে প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সক্রিয় হতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। যদিও তারপর আবার দ্বিতীয় ডোজ কত দিনে সকলকে দেওয়া যাবে ,তার কোনও সঠিক পরিকল্পনা এখনো করা হয়নি।

দেশজুড়ে টিকাকরণের গতি বাড়াতে প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মাণ্ডব্য। প্রথম ডোজের টিকাকরণে জাতীয় গড়ের নিরিখে পিছিয়ে থাকা রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহারের মতো ১০টি রাজ্যকে টিকা দেওয়ার গতি বাড়ানোর পরামর্শ দেন তিনি। প্রথম ডোজ টিকাকরণের জাতীয় গড় এখন ৭৭%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে এবার প্রতিটি রাজ্যের ঘরে ঘরে গিয়ে যাদের ভ্যাকসিন নেওয়ার বাকি আছে তাদেরকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও কবে থেকে এই ঘরে ঘরে ভ্যাকসিন প্রকল্প শুরু হবে তা এখনও জানানো হয়নি । কেন্দ্রের তরফে বলা হয়েছে খুব শীঘ্রই পরিকল্পনা করে উদ্যোগ নেওয়া হবে।

advt 19

 

 

Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...