Sunday, May 17, 2026

বিশ্বকাপ ফাইনাল দেখতে দুবাইয়ে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরল ঘটনা। ভিনদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল দেখতে ভারতের অঙ্গরাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ নিশ্চিতভাবে বিরল। আর এই কাজটি করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দুবাইয়ে বিশ্বকাপ হলেও টুর্নামেন্টের আয়োজক ভারতীয় বোর্ড।

২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ফাইনালে উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েও ছিলেন। ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী খেলাও দেখেছিলেন। ইডেনেও সৌরভের আমন্ত্রনে আন্তর্জাতিক ম্যাচ দেখেছেন।

কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী কি যাবেন? উত্তরবঙ্গ থেকে ফিরেই আজ গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণের খবর তাঁর মাথায় রয়েছে। গোয়া থেকে শনিবার ফেরার পর হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সোমবারের পরেই এ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনাল ১৪ নভেম্বর।

আরও পড়ুন:ভর্তি হওয়ার দুদিন পরে স্বাস্থসাথী কার্ড দেখালেও দিতে হবে সুবিধা

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...