Thursday, May 14, 2026

ক্ষমা চাইলেন কুইন্টন ডি’কক, করবেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে হাঁটু মুড়ে প্রতিবাদ

Date:

Share post:

ক্ষমা চাইলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) উইকেটরক্ষক কুইন্টন ডি’কক ( Quinton De Kock)। বৃহস্পতিবার নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন তিনি। এবার থেকে বর্ণবৈষম্যের বিরোধী প্রতিবাদে হাঁটু মুড়ে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন ডি’কক।

এদিন সংবাদমাধ্যমকে ডি’কক বলেন, “আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেওয়া যায় তাহলে আমি সেটাই করব।”

এরপাশাপাশি ডি’কক তাঁর সতীর্থদের উদ্দেশে বলেন,” সতীর্থরা যে ভাবে আমার পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। অধিনায়ককে আলাদা করে ধন্যবাদ জানাই। দেশের হয়ে খেলা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।”

টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ডি’কক। শোনা যায়, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদ এড়াতেই এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ডি’কক! এই পরিস্থিতিতে বেশ সমালোচনার মুখে পড়েন ডি’কক। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে যখন গোটা বিশ্ব আওয়াজ তুলেছে, তখন ডি’ককের এই অবস্থানকে একেবারেই ভালো চোখে দেখেনি ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:ফের হার, ছাঁটাই বার্সা কোচ রোনাল্ড কোয়েম্যান

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...