Wednesday, June 24, 2026

তদন্ত শুরু হলো, তবে আরিয়ান মামলা থেকে এখনই সরানো হচ্ছে না এনসিবি অফিসার সমীরকে

Date:

Share post:

শাহরুখপুত্র আরিয়ান খানকে (Shahrukh Khan son Aryan Khan) মাদক মামলায় (Drug Cade) গ্রেফতার করার পর থেকেই একাধিক অভিযোগ উঠেছে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের (NCB officer Sameer Wangkhere) বিরুদ্ধে। কখনো ঘুষের অভিযোগ । কখনও অভিযোগ উঠেছে অসৎ উদ্দেশ্যে আরিয়ানকে আটকে রাখছেন সমীর। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সদর দফতর থেকে জানানো হয়েছে অফিসার সমীর ঘুষ নিয়েছেন কী না সে সত্য জানতে তদন্ত শুরু হয়েছে।

তবেএনসিবি কর্তা সমীরকে এখনই আরিয়ান-মামলা থেকে সরানো হচ্ছে না। একথা স্পষ্ট করে জানিয়ে দিল মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি। এনসিবি আধিকারিক জ্ঞানেশ্বর সিংহ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যদি ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও রকম গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়া যায়, তা হলে তাঁকেই মাদক কাণ্ডের তদন্তে বহাল রাখা হবে। এদিকে বুধবার সকালেই মুম্বইয়ে জ্ঞানেশ্বরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল তদন্ত শুরু করেছে। জ্ঞানেশ্বর সিংহ আরো জানিয়েছেন যে, ইতিমধ্যেই অফিসার সমীর স্বপক্ষে প্রমাণ হিসেবে সব নথি জমা করেছেন সদর দফতরে। প্রথমে নথি পত্র যাচাই করে দেখা হবে। তারপর প্রয়োজন পড়লে পরবর্তীকালে অফিসার সমীর কেও জেরা করা হতে পারে।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...