Saturday, June 20, 2026

“ত্রিপুরায় বাড়ছে এনার্জি, আসছেন অভিষেক ব্যানার্জি”, আগরতলা সভার আগে ভিডিও বার্তা তৃণমূলের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা:

একদিকে সংগঠন বিস্তার, অন্যদিকে পুরভোট। দলকে উজ্জীবিত করতে ৩১ অক্টোবর ত্রিপুরা আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তার আগে কোমর বেঁধে মাঠে নেমে পড়ল ঘাসফুল শিবির। ত্রিপুরায় অভিষেকের কর্মসূচিকে আরও আকর্ষণীয় ও জমজমাট করতে জোরদার প্রচার শুরু করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল। একটি বিশেষ ভিডিও বার্তাও তৈরি করা হয়েছে দলের পক্ষে।

আরও পড়ুন- কার ভালোবাসার টানে ৮ কোটির সম্পত্তি হেলায় ছাড়লেন জাপানের রাজকুমারী মাকো ?

মূলত, ত্রিপুরা নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা তুলে ধরা হয়েছে দেড় মিনিটের এই ভিডিওতে। যেখানে উত্তর-পূর্বের এই রাজ্যের কৃষ্টি-সংস্কৃতি-ইতিহাস তুলে ধরা হয়েছে। ভিডিওতে ব্যবহার হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রাজবাড়ি, নীরমহল, ত্রিপুরার উৎসব, সেখানকার চাষীদের কথা।

ত্রিপুরার সাধারণ মানুষের সমস্যা, অনুন্নয়ন, বিরোধীদের উপর শাসকের সন্ত্রাস, গণতন্ত্রকে ধ্বংস করার ছবিও ছোট্ট এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। অভিষেক বন্দোপাধ্যায় তৃণমূল নেতৃত্বের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতী, গাড়ি ভাঙচুর, পুলিশি উদাসীনতা ছবিও তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। “ত্রিপুরায় বাড়ছে এনার্জি, আসছেন অভিষেক ব্যানার্জি”, এটাই এখন ত্রিপুরার ট্যাগ লাইন।

প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর রবিবার ত্রিপুরায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দুপুর ২টোয় আগরতলায় রবীন্দ্রভবনের সামনে এই সভা অনুষ্ঠিত হবে। পুজোর আগে এই জায়গাতেই অভিষেকের সভা হওয়ার কথা ছিল। কিন্তু বিপ্লব দেব প্রশাসন ১৪৪ ধারা জারি করে তা হতে দেননি। তৃণমূলের দাবি, অভিষেককে ভয় পেয়েছে ত্রিপুরার বিজেপি।
কিন্তু এভাবে তৃণমূলকে আটকে রাখা যাবে না। আগরতলায় রবিবাসরীয় হাইভোল্টেজ মিটিং সেটা প্রমাণ করে দেবে।

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...