Wednesday, March 4, 2026

স্বার্থের সংঘাত এড়াতে এটিকে মোহনবাগান থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

স্বার্থের সংঘাত এড়াতে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) থেকে সরে দাঁড়াচ্ছেন বিসিসিআই ( Bcci) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট। এটিকে মোহনবাগানের বোর্ড থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়া নিয়ে আগেই জানিয়েছিলেন এটিকে মোহনবাগান ও আইপিএলে (IPL) সদ্য দল লখনউয়েল দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “হ্যাঁ আমি সরে দাঁড়াচ্ছি।” এর আগে বোর্ড সভাপতির আসনে বসার পর, দিল্লি ক্যাপিটালসের মেন্টর পদ থেকে সরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবার সরে দাঁড়াচ্ছেন এটিকে মোহনবাগান থেকে।

এটিকে মোহনবাগানের কর্তা আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সম্প্রতি কিনেছে আইপিএলের দল লখনউ। অন্য দিকে সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। আর তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে শুরু করে। আর সেই কারণে এটিকে মোহনবাগান বোর্ড থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নেন মহারাজ।

আরও পড়ুন:ক্ষমা চাইলেন কুইন্টন ডি’কক, করবেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে হাঁটু মুড়ে প্রতিবাদ

spot_img

Related articles

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...

প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এইচকে দুয়া 

প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা প্রখ্যাত সাংবাদিক এইচ কে দুয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত...

রেফারিং থেকে ম্যাচের সময়, ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক অস্কার

আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে...