Saturday, June 20, 2026

এবার আতসবাজির দূষণ রোধে নয়া সংযোজন কিউআর কোড

Date:

Share post:

দূষণের হাত থেকে বাঁচতে এবার আতসবাজির উপরও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আর তাতে নয়া সংযোজন কিউআর কোড। এবার আতসবাজিতে ব্যবহৃত উপাদান এবং বাজির প্যাকেটের গায়ে নির্দিষ্ট কিউআর কোড বসানো হবে।
কী কী উপাদান দিয়ে বাজি তৈরি হয়েছে, সেই সব উপাদানের নাম এবার থেকে বাজির প্যাকেটের গায়ে উল্লেখ করতে হবে বাজি প্রস্তুতকারক সংস্থাগুলিকে। এমনটাই শর্ত আরোপ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বাজির প্যাকেটের গায়ে থাকবে নির্দিষ্ট কিউআর কোড। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দিষ্ট অ্যাপ থেকে এই কিউআর কোড স্ক্যান করে বাজিতে ব্যবহৃত উপাদান সম্পর্কে জানতে পারবে পুলিশ প্রশাসন। উপাদানের গুণমান যথাযথ বজায় না থাকলে বাজি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দীপাবলিতে শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ। শুধুমাত্র আলোর বাজিতে ছাড়পত্র দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে আলোর বাজিতেও বেরিয়াম, বেরিয়াম সল্ট এমনকি লেডের ব্যবহার করা যাবে না। এরই মধ্যে সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল শুধুমাত্র পরিবেশবান্ধব বাজির কথা বলেছে। তবে তাতেও বাজির উপাদানের ব্যবহারে বেশ কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে।
আসলে আতসবাজির উপাদানগুলি পুড়ে যাওয়ার পর শ্বাসযন্ত্র সহ শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরিবেশ দূষণ রোধে সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ যথাযথ পালন হচ্ছে কি না তার উপর নজরদারি চালানো হবে। বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...