Thursday, June 4, 2026

এসএসকেএম-এ গিয়ে সুব্রত-মামনের সঙ্গে দেখা করলেন অভিষেক

Date:

Share post:

দলের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী এবং ত্রিপুরার যুবনেতাকে দেখতে এসএসকেএম (Sskm) গেলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বৃহস্পতিবার, বিকেলে তিনি যান এসএসকেএম-এ। সেখানে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। প্রথম দেখা করেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) সঙ্গে। গত কয়েকদিন ধরেই এসএসকেএমের চিকিৎসাধীন রয়েছেন সুব্রত। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে, এখন স্থিতিশীল রয়েছেন তিনি। এদিন হাসপাতালে সুব্রত সঙ্গে দেখা করেন অভিষেক। তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পাশাপাশি, ত্রিপুরায় (Tripura) তৃণমূলের জনসংযোগ যাত্রায় হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগের তির বিজেপির (Bjp) দিকে। সেই ঘটনায় গুরুতর আহত হন ত্রিপুরার তৃণমূলের যুব নেতা মামন খান (Mumon Khan)। আগরতলায় (Agartala) তাঁর চিকিৎসা সঠিকভাবে না হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম-এ নিয়ে এসে ভর্তি করা হয়। এদিন সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর মামন খানের সঙ্গেও দেখা করেন অভিষেক। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে খুশি হন মামন।

এর আগেও দলীয় নেতা-কর্মীদের অসুস্থতা বা আহত হওয়ার ঘটনায় পাশে দাঁড়িয়েছেন অভিষেক। খোঁজখবর নিয়েছেন। সাহস যুগিয়েছেন। তাঁর আরে মানসিকতায় আপ্লুত তৃণমূলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন- স্নাতকস্তরের মেডিক্যাল প্রবেশিকা NEET এর ফল ঘোষণার নির্দেশ সুপ্রিম কোর্টের

 

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...