Sunday, April 26, 2026

ফের বাবা হতে চলেছেন রোনাল্ডো, যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন বান্ধবী জর্জিনা

Date:

Share post:

ফের বাবা হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) । যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস । বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানালেন সেকথা।

বৃহস্পতিবার টুইটারে একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লেখেন, “যমজ সন্তান আসার খবর জানাতে পেরে আমরা প্রচণ্ড খুশি। তর সইছে না।”

আগে চার সন্তান রয়েছে সিআরসেভেনের। রোনাল্ডোর প্রথম সন্তান রোনাল্ডোর জুনিয়র, সবার থেকে বড়, যার মাতৃপরিচয় এখনও প্রকাশ্যে আনেননি পর্তুগিজ সুপারস্টার। এরপর সারোগেসির মাধ্যমে এভা এবং মাতেও নামে দুই যমজ সন্তানের বাবা হন রোনাল্ডো। ২০১৭র নভেম্বর মাসে রোনাল্ডো এবং জর্জিনার প্রথম সন্তান আলানা জন্ম নেয়।

আরও পড়ুন:বার্সায় অন্তর্বর্তীকালীন কোচ হলেন সের্গি বারজুয়ান

 

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...