Thursday, May 14, 2026

রোমে মোদি: ১২ বছরে প্রথম G20 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী

Date:

Share post:

রোমে (Rome) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। শুক্রবার রোমে অনুষ্ঠিত G20 সম্মেলনে(G20 Summit) যোগ দিতে দিল্লি ছাড়লেন মোদি। রোমে পৌঁছনোর প্রথম দিনেই মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। দুই দিনের সফরে তিনি ভ্যাটিকানে (Vatican) পোপ ফ্রান্সিসের সঙ্গেও দেখা করবেন। ১২ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রোমে গেলেন।

ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘির ( Prime Minister Mario Draghi) আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২৯ থেকে ৩১ অক্টোবর রোম ও ভ্যাটিকান সিটি সফর করবেন মোদি। জানা গিয়েছে, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (Prime Minister Boris Johnson) আমন্ত্রণে COP26 সভার জন্য নভেম্বরের ১ এবং ২ তারিখে যুক্তরাজ্যের গ্লাসগোতে (Glasgow) থাকবেন।

আরও পড়ুন-ঘুষ-বিতর্কে সমীর ওয়াংখেড়ে, তদন্তে গঠন ৪ সদস্যের দল

ইটালিতে ভারতীয় রাষ্ট্রদূত নীনা মালহোত্রা (Nina Malhotra) জানিয়েছেন, “করোনা পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম রোমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আসছেন।”

রোম সফরের আগে মোদি বলেন, ‘আমি ১৬তম জি-২০ সম্মেলনে যোগ দেব। যেখানে আমি মহামারি, স্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও স্বাস্থ্য পুনরুদ্ধারের বিষয়ে আলোচনায় অংশ নেব।’ এই সম্মেলনে জি ২০-র দেশগুলির রাষ্ট্রনায়করাও যোগ দেবেন।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...