Saturday, May 16, 2026

রোনাল্ডোর দেখানো পথে হাঁটলেন ওয়ার্নার, সরিয়ে দিলেন ঠান্ডা পানীয়র বোতল

Date:

Share post:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দেখানো পথে হাঁটলেন অস্ট্রেলিয়ার ( Australia) তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ( David Warner)। ইউরো কাপের সময় সাংবাদিক সম্মেলনে এসে একটি ঠান্ডা পানীয় সংস্থার বোতল সরিয়ে দেন রোনাল্ডো। ঠিক একই জিনিস দেখা গেল টি-২০ বিশ্বকাপেও। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচ জিতে সাংবাদিক সম্মেলনে আসেন ওয়ার্নার। আর সেখানেই ওয়ার্নারের সামনে রাখা সেই একই পানীয় সংস্থার বোতল দুটি সরিয়ে দেন অজি তারকা।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে জেতানোর পর সাংবাদিক বৈঠক করতে আসেন ওয়ার্নার। সাংবাদিক সম্মেলনে বসেই তিনি বোতল দুটি হাতে নিয়ে বলেন, “এগুলো কি সরিয়ে রাখতে পারি?” যদিও কিছুক্ষণ পরেই তাঁকে বোতল গুলি আগের জায়গায় রাখতে নির্দেশ দেওয়া হয়। ঠিক তখনই ওয়ার্নার বলেন, “যদি ক্রিশ্চিয়ানো এই কাজ করে থাকতে পারে, তাহলে আমিও পারি।”

আরও পড়ুন:ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে সৌরভ, জয় শাহের সঙ্গে কথা রামিজ রাজার

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...