Tuesday, February 24, 2026

আরিয়ান মামলা : এনসিবির হাত থেকে তদন্ত সরছে এনআইএ-র হাতে?

Date:

Share post:

আরিয়ান মামলার (Aryan Khan & Drug Case) তদন্তভার কি এবার এনসিবি-র হাত থেকে সরে যাচ্ছে ? সম্ভবত এনআইএ( Investigation charge will be shifted to NIA from NCB) অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থা এবার এই মাদক কান্ডের তদন্ত শুরু করবে । আজই জেল থেকে মুক্তি পেলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আর কাকতালীয়ভাবে এদিনই এনসিবির  থেকে এই মামলার ভার সরিয়ে দেওয়া হল। নেপথ্যে কী কোনও রাজনীতির খেলা ? কী কারণে হঠাৎ এই তদন্তভার বদলের সিদ্ধান্ত তা এখনো জানা যায়নি । তবে জল্পনা মহারাষ্ট্র রাজ্য সরকার এনসিবির মাত্রাতিরিক্ত সক্রিয়তায় অসন্তুষ্ট। বিশেষত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজেই প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন যে এনসিবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলিউড তারকাদের মাদক কাণ্ডের করার নামে হেনস্তা করছে। তাই কার নির্দেশে এই রদবদল তা এখনো স্পষ্ট নয়।

গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী ক্রুজ প্রমোদতরীতে মাদক নেওয়ার অভিযোগে শাহরুখপুত্র আরিয়ান-সহ কয়েক জনকে গ্রেফতার করে এনসিবি। এরপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন করা হলেও প্রতিবারই এনসিবির জোরালো আপত্তিতে তা খারিজ হয়ে যায়। তারপর কিছুদিন যেতে না যেতেই বিতর্কের ঘনঘটা। অন্যতম তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও ঘুষের অভিযোগে পাল্টা মামলা শুরু হয়। শুধু ঘুষ নেওয়াই নয় , অফিসার সমীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকে। মাদক মামলার সাক্ষীদের নিয়েও তৈরি হয়েছে একাধিক বিতর্ক। সম্ভবত এই প্রেক্ষিতেই মাদক মামলার তদন্তভার এনসিবি-র হাত থেকে এনআইএ-র হাতে যাচ্ছে। গোপন সূত্রে জানা গিয়েছে তদন্তভার হাতবদলের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মুম্বইয়ে এনসিবি-র জোনাল কার্যালয় ঘুরে গিয়েছেন এনআইএ আধিকারিকরা। প্রায় ’ঘণ্টা দুয়েক মুম্বইয়ের এনসিবি জোনাল কার্যালয়ে সময় কাটিয়েছেন তারা।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...