Thursday, May 14, 2026

রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে, বেড়েছে পজিটিভিটি রেটও

Date:

Share post:

কোভিড গ্রাফের (Covid-19 graph ) রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় একদিনে করোনা আক্রান্ত এক হাজার(Corona infection) ছুঁইছুঁই। বেড়েছে মৃত্যুও। পজিটিভিটি রেটও (Positivity Rate) ঊর্ধ্বমুখী। বিশেষ উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনা এই দুই জেলাতে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৮০ জন। যা শুক্রবারের তুলনায় সামান্য কম। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। একদিনে ২৭২ জনের করোনা ভাইরাস পজিটিভ পওয়া গেছে। তার পরে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১৪৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (৮৫)। চতুর্থ হাওড়া (৮২)। অন্য জেলা থেকেও সংক্রমনের খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪।

পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। একদিনে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর মিলেছে উত্তর ২৪ পরগনা থেকে। এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ১২৬। মৃত্যুর হার ১.২০ শতাংশ।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...