Thursday, May 14, 2026

তেলের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড নদিয়ায়, পুড়ে মৃত এক শ্রমিক

Date:

Share post:

তেলের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল এক কর্মচারীর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) নাকাশিপাড়ার(Nikashipara) তেলের গুদামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে আগুন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়ার যুগ্নিতলা এলাকার ওই তেলের গুদামে কেরোসিন-সহ বিভিন্ন ধরনের তেল মজুত করে রাখা হত। রবিবার দুপুরে হঠাৎই ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। একের পর এক শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়াতে থাকে আগুন। জানা যায়, তখন গুদামের মধ্যে ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অগ্নিকাণ্ড জেরে গুদামের ভেতরে আটকে পড়েন তারা। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলের ভেতর থেকে উদ্ধার হয় এক শ্রমিকের দগ্ধ দেহ। জানা গিয়েছে মৃত ঐ শ্রমিকের নাম রঞ্জিত বৈরাগ্য। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না তা এখনও জানা যায়নি। সন্ধান চলছে। কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...