Thursday, May 14, 2026

‘পেসো’ স্বীকৃত ছাড়া বাজি বন্ধে ফের আর্জি কলকাতা হাইকোর্টে

Date:

Share post:

পরিবেশবান্ধব বাজিতে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার বেআইনি বাজি বন্ধের দাবিতে মামলা দায়ের হল আদালতে। মঙ্গলবার, বেআইনি বাজি বন্ধের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে।

হাইকোর্টে ‘পেসো’ দ্বারা স্বীকৃত বাজি ছাড়া অন্য বাজি বিক্রিতে নিষেধাজ্ঞার আর্জি জানানো হয়। ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার, সকালেই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য আসছে ‘ভাষা সঙ্গম’ অ্যাপ, শেখা যাবে ভারতের ২২ টি আঞ্চলিক ভাষা

গত শুক্রবার একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় রাজ্যে কোনরকম বাজে বিক্রি ও পোড়ানো যাবে না। সেই ধারাকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাজি ব্যবসায়ীরা। অবশেষে সেখানেই মিলল স্বস্তি। সোমবার এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় বাজি বিক্রি ও পোড়ানোতে কোনওরকম আপত্তি নেই। তবে প্রশ্ন যেটা উঠছে তা হল পরিবেশ বান্ধব বাজি চেনার উপায় কি? কীভাবেই বা সাধারণ বাজির থেকে গ্রিন ক্র্যাকার্স বা পরিবেশ বান্ধব বাজিকে আলাদা করে চিহ্নিত করা যাবে, তা স্পষ্ট নয় এখনও। এই কারণেই গ্রিন ক্র্যাকার্স বাদে বাকি বাজিতে নিষেধাজ্ঞার দাবি নিয়ে আদালতে মামলা হয়েছে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...